রোহিঙ্গা বোঝাই আরও ৩৭ টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i29263-রোহিঙ্গা_বোঝাই_আরও_৩৭_টি_নৌকা_ফেরত_পাঠিয়েছে_বিজিবি
আশ্রয়প্রার্থী রোহিঙ্গা বোঝাই আরও ৩৭টি নৌকা কক্সবাজারের টেকনাফে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৬ ১২:৫২ Asia/Dhaka
  • রোহিঙ্গা বোঝাই ৩৭ টি নৌকা ফেরত পাঠালো বিজিবি
    রোহিঙ্গা বোঝাই ৩৭ টি নৌকা ফেরত পাঠালো বিজিবি

আশ্রয়প্রার্থী রোহিঙ্গা বোঝাই আরও ৩৭টি নৌকা কক্সবাজারের টেকনাফে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (রোববার) রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ১২ ঘন্টায়  এ নৌকাগুলো ফেরত পাঠানো হয় বলে গণধ্যামকে  নিশ্চিত করেছেন টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

বিজিবির এই কর্মকর্তা জানান, ৩৭টি নৌকার প্রতিটিতে ১০-১৫ জন করে রোহিঙ্গা ছিল। এ হিসাবে চার শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

এ ছাড়া কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে  আরো ৩৩ জনকে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নয় সদস্য নিহত হয়। এরপর রাজ্যে নতুন করে রোহিঙ্গা বিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, সেনারা রোহিঙ্গাদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। প্রতিদিনই এসব খবর আসছে বলেও জানিয়েছে জাতিসংঘ। নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসছে। অনেকে এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গোপনে অবস্থান করছে। এ ছাড়া অনেককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৬