মনিরউদ্দীন ইউসুফ স্মরণে ঢাকায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ঈসা শাহেদী
ইরানের জাতীয় কবি ফেরদৌসির মহাকাব্য শাহনামার অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ স্মরণে বাংলাদেশের রাজধানী ঢাকায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঢাকার মিরপুরে লালকুঠি দরবার শরিফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা আহসানুল হাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইরান গবেষক, লেখকও কবি ড. মুহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি আবদুল হাই শিকদার এবং ইতিহাস ও পুরাকীর্তি গবেষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পেশ করেন লালকুঠি সাহিত্য পরিষদের সেক্রেটারি জেনারেল কবি আমিন আল আসাদ। স্বাগত ভাষণ দেন কবি মনিরউদ্দীন ইউসুফের ছেলে গবেষক ও প্রকাশক সাইদ আহম্মদ আনিস।
আলোচনায় অংশ নেন কবি মনিরউদ্দীন ইউসুফের মেয়ে অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, মাসিক অর্থবিমার সম্পাদক, কবি আতিক হেলাল, রাইটার্স অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি মনসুর আজিজ, লেখক গবেষক কবি এমদাদুল হক চৌধুরী ও অধ্যাপক জাহাঙ্গীর আলম।
কবি ক্বারি ওবায়দুল্লাহ'র কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।#
পার্সটুডে/এআর/১২