বাংলাদেশে শুরু হচ্ছে ইরানি ধারাবাহিক 'আসহাবে কাহ্‌ফ'
https://parstoday.ir/bn/news/bangladesh-i36884-বাংলাদেশে_শুরু_হচ্ছে_ইরানি_ধারাবাহিক_'আসহাবে_কাহ্_ফ'
বাংলাদেশের বেসরকারি চ্যানেল এসএ টিভিতে আজ থেকে সম্প্রচার শুরু হতে যাচ্ছে বিশ্বনন্দিত ইরানি ধারাবাহিক আসহাবে কাহ্‌ফ। পবিত্র কুরআনের সূরা আল কাহ্‌ফ-এ বর্ণিত আসহাবে কাহ্‌ফ অর্থাৎ গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে এটি। ইরানি এ ধারাবাহিকটির প্রথম পর্ব দেখা যাবে আজই বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৬, ২০১৭ ১৪:৪১ Asia/Dhaka
  • আসহাবে কাহ্‌ফ সিরিয়ালের একটি দৃশ্য
    আসহাবে কাহ্‌ফ সিরিয়ালের একটি দৃশ্য

বাংলাদেশের বেসরকারি চ্যানেল এসএ টিভিতে আজ থেকে সম্প্রচার শুরু হতে যাচ্ছে বিশ্বনন্দিত ইরানি ধারাবাহিক আসহাবে কাহ্‌ফ। পবিত্র কুরআনের সূরা আল কাহ্‌ফ-এ বর্ণিত আসহাবে কাহ্‌ফ অর্থাৎ গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে এটি। ইরানি এ ধারাবাহিকটির প্রথম পর্ব দেখা যাবে আজই বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে।

প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচ দিন ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচারিত হবে।  ফার্সি ভাষায় এ ধারাবাহিকের নাম হচ্ছে 'মার্দনে অনজেলুস' যা ইংরেজিতে 'The Men of Angelos' নামে পরিচিত।  

ইরানের খ্যাতিমান পরিচালক ফারাজুল্লাহ সালাহশুর ১৯৯৭ সালে এ ধারাবাহিকটি নির্মাণ করেন। একই পরিচালক ২০০৮ সালে সূরা ইউসুফ অবলম্বনে ইউসুফ পয়গম্বর সিরিয়ালটি নির্মাণ করেন যা এসএ টিভিতে 'ইউসুফ-জুলেখা' নামে সম্প্রচারিত হয়। গতকাল সম্প্রচার শেষ হওয়া সিরিয়ালটি বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়েছে।

আসহাবে কাহ্‌ফ সিরিয়ালের একটি দৃশ্য

আসহাবে কাহ্‌ফ সম্প্রচার সম্পর্কে এসএ টিভির চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ রেডিও তেহরানকে বলেছেন, ইরানি সিরিয়াল খুব মূল্যবোধ সম্পন্ন। ইউসুফ-জুলেখা দেখে মানুষ আপ্লুত। এ কারণেই আসহাবে কাহ্‌ফ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে এ ধরনের আরও সিরিয়াল সম্প্রচার করার পরিকল্পনা এসএ টিভির রয়েছে। 

আসহাবে কাহ্‌ফ সম্প্রচারের সময়সূচি

সপ্তাহের রবি-বৃহস্পতিবার রাত ০৮.৪০ মিনিটে এবং রাত ১১.০০ মিনিট

সোম-শুক্র সকাল ৫.০০ মিনিট (পুনঃপ্রচার)

সোম-শুক্র দুপুর ২.৩০ মিনিট (পুনঃপ্রচার)

এছাড়া, পুরো সপ্তাহের সব পর্ব একত্রে শনিবার দুপুর ৩.০০ মিনিট।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬