রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে মিছিল ও মানববন্ধন
https://parstoday.ir/bn/news/bangladesh-i45581-রোহিঙ্গা_মুসলিম_গণহত্যা_বন্ধের_দাবিতে_চট্টগ্রামে_মিছিল_ও_মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আজ (রোববার) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের চট্টগ্রামের শিয়া যুব সংগঠন। এর আগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১৬:১৪ Asia/Dhaka
  • রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে মিছিল ও মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আজ (রোববার) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের চট্টগ্রামের শিয়া যুব সংগঠন। এর আগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

অব্যাহত গণহত্যা ও সহিংস নির্যাতনের মুখে গত দু'সপ্তাহে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পালাবার পথেও নারী-শিশুসহ অনেক রোহিঙ্গা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/মো.আবু সাঈদ/১০