রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের করুণ আর্তনাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i47748-রোহিঙ্গা_ক্যাম্পে_রোহিঙ্গাদের_করুণ_আর্তনাদ
মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন মগদের পরিকল্পিত ও যৌথ নির্যাতনের মাধ্যমে চালানো জাতিগত নিধন, গণহত্যা, গণধর্ষণ থেকে বাঁচতে এরইমধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ১৫:০৯ Asia/Dhaka
  • রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের করুণ আর্তনাদ

মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন মগদের পরিকল্পিত ও যৌথ নির্যাতনের মাধ্যমে চালানো জাতিগত নিধন, গণহত্যা, গণধর্ষণ থেকে বাঁচতে এরইমধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইন থেকে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নির্মূল করতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে তাদের বাংলাদেশে পাঠিয়েছে। জাতিসংঘের হিসাবে, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের মুখে প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে। শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে রোহিঙ্গা নারীরা। রোহিঙ্গা শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। নদী পথে পালাতে গিয়ে ডুবে মারা গেছেন অনেক রোহিঙ্গা।

পার্সটুডে/মো. আবুসাঈদ/২২