তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক নন: আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i56380-তারেক_রহমান_এই_মুহূর্তে_বাংলাদেশের_নাগরিক_নন_আইনমন্ত্রী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক নন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৬, ২০১৮ ১৪:১৭ Asia/Dhaka
  • আইনমন্ত্রী আনিসুল হক
    আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক নন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, "বাংলাদেশের সংবিধানে নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই তবে, দেশের বাইরে গেলে নিজ দেশের পাসপোর্টই নাগরিকত্বের মূল দলিল হিসেবে বিবেচিত হয়দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ব্রিটেন সরকারের কাছে তার পাসপোর্ট সমর্পণ করে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তা পেয়েছেন কি না, তা জানি না; তবে যেহেতু পাসপোর্ট সমর্পণ করেছেন, সেহেতু তিনি আর এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক নন তবে, আগামীতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেন না বা হবেন না; সেটিও চূড়ান্ত নয়"

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে তারেক রহমান বাংলাদেশের নাগরিক না হলেও জাতিসংঘের মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট আওতায় ব্রিটেনের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করে তাকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা সম্ভব যদিও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই তবে, এই চুক্তি করতে কোনো বাধাও নেই

তারেক রহমান

এ সময়, তারেক রহমানের বক্তব্য প্রচারে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করার আহ্বানও জানান আইনমন্ত্রী তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য ছবি প্রচারের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে তারপরও যেসব প্রচারমাধ্যম তার বক্তব্য ছবি প্রকাশ করছে, সেটা আদালত অবমাননার শামিল

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুরকে গ্রেফতার এবং ছেড়ে দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাদের জন্য শিক্ষণীয় অন্তত আমি শিখেছি এবং সংশ্লিষ্টদের বলেছি, যদি আগামীতে পুলিশ এমন নালিশ পায়, পদক্ষেপ নেয়ার আগে অনুসন্ধান করে অভিযোগ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে যেন ব্যবস্থা নেয় এমন ভুল সরকারের কাম্য নয় ভবিষ্যতে এমন হলে ব্যবস্থা নেয়া হবে

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট সমর্পণ করে বাংলাদেশি নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬