দুর্নীতি-লুটপাটের জন্যই কি বিরোধী দলকে দমন করা হচ্ছে: রিজভীর প্রশ্ন
https://parstoday.ir/bn/news/bangladesh-i80970-দুর্নীতি_লুটপাটের_জন্যই_কি_বিরোধী_দলকে_দমন_করা_হচ্ছে_রিজভীর_প্রশ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে, দুর্নীতি ও লুটপাট নির্বিগ্নে চালানোর জন্যই বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দমন করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৬, ২০২০ ১২:১৫ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে, দুর্নীতি ও লুটপাট নির্বিগ্নে চালানোর জন্যই বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দমন করা হচ্ছে।

আজ (শুক্রবার) বেলা ১১ টার সময় ঢাকা মহানগর উত্তরের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, আজকের বিরোধী দলের নেতাকর্মীদের গুম করা হচ্ছে; মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে। আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট করে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে কি এই নিষ্ঠুর দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমন করা হচ্ছে? গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্যই কি এগুলো করছে?  

তিনি বলেন, গণতন্ত্রের আর কথা বলার অধিকারের জন্য লাখ লাখ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে আজকে এ কেমন পরিস্থিতি যেখানে কথা বলা যায় না; মিছিল করা যায় না? ভিন্নমত প্রকাশ করলে নাগরিকরা গুম হয়ে যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটা অমানবিক স্বৈরাচারী রাষ্ট্রের একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এরকম তো হওয়ার কথা না। দেশে বিরোধী দল থাকবে সরকারি দল বিএনপি'র নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা সত্যের পথে নেয়ার পথে আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। তিনি নিজে নির্যাতন সহ্য করেছেন যন্ত্রণা ভোগ করেছেন তারপরও মাথা নত করেন নাই।

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন