ইসরাইল বিরোধী ইয়েমেনি অভিযানের প্রশংসা করলেন ইরানের নতুন প্রেসিডেন্ট 
https://parstoday.ir/bn/news/event-i140106-ইসরাইল_বিরোধী_ইয়েমেনি_অভিযানের_প্রশংসা_করলেন_ইরানের_নতুন_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। গতকাল (সোমবার) রাজধানী তেহরানে হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সাথে বৈঠকে তিনি এই প্রশংসা করেন। 
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ১৮:৪৬ Asia/Dhaka
  • ইসরাইল বিরোধী ইয়েমেনি অভিযানের প্রশংসা করলেন ইরানের নতুন প্রেসিডেন্ট 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। গতকাল (সোমবার) রাজধানী তেহরানে হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সাথে বৈঠকে তিনি এই প্রশংসা করেন। 

ইরানের প্রেসিডেন্ট মুসলমানদের ওপর নিপীড়ন-নির্যাতনের অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেন যে সমস্ত ভূমিকা নিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। ইয়েমেনের এইসব ভূমিকার কারণে ইহুদিবাদী ইসরাইল ও তার সমর্থকরা সুস্পষ্ট চাপের মধ্যে পড়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বলদর্পী শক্তিগুলোর প্রচণ্ড চাপের মুখে ইয়েমেনি জনগণের দৃঢ়তা খুবই মূল্যবান এবং প্রশংসারযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয় এবং সমন্বয়ের সাথে কাজ করে তাহলে তারা শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হবে। ঐক্য ও সংহতি মুসলিম দেশগুলোর শক্তিকে আরো শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।

পেজেশকিয়ান তার বক্তব্যের অন্যত্র তেহরান-সানা সম্পর্ক নিয়ে বলেন, দু পক্ষের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে।

বৈঠকে মোহাম্মদ আবদুস সালাম দুই দেশের মধ্যে শক্তিশালী ও গভীর সম্পর্কের প্রশংসা করেন। তিনি জানান, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে লেবাননকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিন অথবা লেবাননের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ব্যাপারে ইয়েমেনের অবস্থান একদম স্বচ্ছ কাঁচের মতো।

মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে সোমবার ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছান আব্দুস সালাম।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে বৈঠকে তিনি বলেন, "আমি আশা করি পারস্পরিক স্বার্থের জন্য আমাদের সহযোগিতা আরো প্রসারিত হবে। আবদুস সালাম জোর দিয়ে বলেন, "ইয়েমেন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধন অব্যাহত রাখবে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০