ফিলিস্তিনিদের অভিযানে গাজায় ইসরাইলের আরো দুই মারকাভা ট্যাংক ধ্বংস 
https://parstoday.ir/bn/news/event-i143574-ফিলিস্তিনিদের_অভিযানে_গাজায়_ইসরাইলের_আরো_দুই_মারকাভা_ট্যাংক_ধ্বংস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালিয়ে ইহুদিবাদী ইসরাইলের দুটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০২৪ ১০:১১ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের অভিযানে গাজায় ইসরাইলের আরো দুই মারকাভা ট্যাংক ধ্বংস 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালিয়ে ইহুদিবাদী ইসরাইলের দুটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। 

ফিলিস্তিনের একটি গণমাধ্যম জানিয়েছে, ইসলামী জিহাদ আন্দোলনের সারাইয়া আল-কুদস সামরিক শাখার যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে সাকিব বোমা দিয়ে একটি ট্যাংক ধ্বংস করে। 

এদিকে, হামাসের শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের উত্তর পশ্চিমে আল-খাজানদার এলাকায় দখলদার বাহিনীর একটি মারকাভা ট্যাংক ধ্বংস করে। কাসসাম ব্রিগেড আরো ঘোষণা করেছে যে, তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি অবস্থানে যৌথ অভিযান চালিয়েছে। 

সারাইয়া আল-কুদস ব্যাটালিয়ানও একই ধরনের একটি অভিযান চালিয়েছে বলে জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।