দুর্বলতা ঢাকতে নেতানিয়াহুর অপকৌশল; মার্কিন প্রভাব হ্রাসে ইরানের ভূমিকা
https://parstoday.ir/bn/news/event-i144420-দুর্বলতা_ঢাকতে_নেতানিয়াহুর_অপকৌশল_মার্কিন_প্রভাব_হ্রাসে_ইরানের_ভূমিকা
পার্সটুডে- নানা উপায়ে নিজের দুর্বলতা ঢাকতে চাইছে দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই অংশ হিসেবে আবারও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে হুমকি দিয়েছে এই রক্তপিপাসু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৪ ১৪:৪১ Asia/Dhaka
  • দুর্বলতা ঢাকতে নেতানিয়াহুর অপকৌশল; মার্কিন প্রভাব হ্রাসে ইরানের ভূমিকা

পার্সটুডে- নানা উপায়ে নিজের দুর্বলতা ঢাকতে চাইছে দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই অংশ হিসেবে আবারও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে হুমকি দিয়েছে এই রক্তপিপাসু।

অন্যকে হুমকি দিয়ে নিজের দুর্বলতা ঢাকতে চায় নেতানিয়াহু

দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে আবারও হুমকি দিয়েছেন। সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে যাচ্ছে বলে দাবি করে নেতানিয়াহু বলেছেন, 'সিরিয়ার সরকার আগুন নিয়ে খেলছে'।

সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষক ও আশ-শাবাব আল-ওয়াতানি পার্টির প্রধান খালিদ কায়াকুশ বলেছেন, নেতানিয়াহুর হুমকির কারণে সিরিয়ার নীতিতে পরিবর্তনতো আসবেই না বরং এ ধরণের কথাবার্তা বলে নেতানিয়াহু তাদের অক্ষমতার জানান দিচ্ছেন। তারা যে লেবাননে ব্যর্থ হয়েছে সেটার প্রমাণ নেতানিয়াহুর হুমকির মধ্যে ফুটে উঠেছে।

 

মার খাওয়ার পর যুদ্ধবিরতি করেছে ইসরাইল

তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক ফিরাস ওগ্লু বলেছেন, ইসরাইল বড় ধরণের মার খাওয়ার পর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। পাশ্চাত্যের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার পরও ইসরাইল যুদ্ধে টিকতে পারছিল না। তারা বড় ধরণের মার খেয়েছে বিশেষ করে স্থল যুদ্ধে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরাইল। এ কারণেই তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে।

 

ফিলিস্তিনিদের কঠিন শত্রু বললেন ইসরাইলি বিশ্লেষক

দখলদার ইসরাইলের ইহুদিবাদী বিশ্লেষক মিখাইল মিলিষ্টাইন গাজায় ইসরাইলি বাহিনীর দুরবস্থার কথা তুলে ধরে বলেছেন, গাজার যোদ্ধারা ইসরাইলের কঠিন শত্রু। তার মতে, ইসরাইলি বাহিনী গাজায় এমন এক যুদ্ধ চালাচ্ছে তার সমাপ্তি কবে হবে তা কেউ জানে না।

 

ইরানের বিরুদ্ধে হুমকি ও পররাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা

পর্তুগাল সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেছেন, পশ্চিমা দেশগুলো আবারও ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো আরোপের হুমকি দিচ্ছে। এ ধরণের হুমকি অব্যাহত থাকলে ইরানের ভেতরে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার বিষয়ে কথাবার্তা বাড়তে পারে।

আমেরিকার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কাউন্সিল এক প্রতিবেদনে বলেছে, ইরান যদি একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে ফেলতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরাইলের প্রভাব নিমিষেই অনেক নিচে নেমে যাবে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।