প্রতিরোধ ফ্রন্ট শত্রুর জন্য এক চোরাবালিতে পরিণত হবে: মেজর জেনারেল সাফাভি
https://parstoday.ir/bn/news/iran-i161332-প্রতিরোধ_ফ্রন্ট_শত্রুর_জন্য_এক_চোরাবালিতে_পরিণত_হবে_মেজর_জেনারেল_সাফাভি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন: এই অঞ্চলের যুদ্ধের ফলাফল নিঃসন্দেহে ইরান এবং প্রতিরোধ অক্ষের পক্ষেই যাবে।
(last modified 2026-07-15T14:58:13+00:00 )
জুলাই ১৫, ২০২৬ ২০:৫৬ Asia/Dhaka
  • • মেজর জেনারেল সাইয়েদ ইয়াহিয়া রহিম সাফাভি
    • মেজর জেনারেল সাইয়েদ ইয়াহিয়া রহিম সাফাভি

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন: এই অঞ্চলের যুদ্ধের ফলাফল নিঃসন্দেহে ইরান এবং প্রতিরোধ অক্ষের পক্ষেই যাবে।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল সাইয়েদ ইয়াহিয়া রহিম সাফাভি আল-মায়াদিন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, প্রতিরোধ ফ্রন্ট ইরান থেকে লেবানন, ভূমধ্যসাগর, হরমুজ প্রণালী, বাব আল-মান্দাব এবং লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। তিনি বলেন: বিদেশি শক্তির উপস্থিতি ছাড়াই এই অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণ নির্ধারণে প্রতিরোধ ফ্রন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মেজর জেনারেল সাফাভি জোর দিয়ে বলেন যে, প্রতিরোধ ফ্রন্ট এমন এক চোরাবালিতে পরিণত হবে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে গ্রাস করবে। তিনি বলেন: এই অঞ্চলের যুদ্ধের ফলাফল নিঃসন্দেহে ইরান এবং প্রতিরোধ অক্ষশক্তির পক্ষেই যাবে।

তিনি লেবাননের হিজবুল্লাহকে দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার রক্ষক ও অভিভাবক হিসেবেও বিবেচনা করেন এবং বলেন: "ইরান ও লেবাননের জনগণ, মুসলিম ও খ্রিস্টান উভয়ই, সাহসিকতার সাথে তাদের ভূমি রক্ষা করবে।"#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।