টোল নেয়া থেকে সরে এলেন ট্রাম্প; ইরান নিয়ে চরম বিভ্রান্তিতে তিনি
https://parstoday.ir/bn/news/world-i161338-টোল_নেয়া_থেকে_সরে_এলেন_ট্রাম্প_ইরান_নিয়ে_চরম_বিভ্রান্তিতে_তিনি
পার্সটুডে- হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ১৮০-ডিগ্রি অবস্থান পরিবর্তনের এক বিশ্লেষণে নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে, এই পিছু হটা "ইরানের বিরুদ্ধে যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কতটা বিভ্রান্ত, তা দেখিয়ে দিয়েছে।"
(last modified 2026-07-15T15:15:56+00:00 )
জুলাই ১৫, ২০২৬ ২১:১৪ Asia/Dhaka
  • • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ১৮০-ডিগ্রি অবস্থান পরিবর্তনের এক বিশ্লেষণে নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে, এই পিছু হটা "ইরানের বিরুদ্ধে যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কতটা বিভ্রান্ত, তা দেখিয়ে দিয়েছে।"

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক সিদ্ধান্ত এবং ২৪ ঘণ্টা পরেই তার আরব মিত্রদের প্রতিবাদের মুখে ট্রাম্পের টোল না নেয়ার  ঘোষণা থেকে বোঝা যায়,  ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কতটা বিভ্রান্ত। যে অভিযানটি একটি সুষ্ঠু চার থেকে ছয় সপ্তাহের অভিযান হওয়ার কথা ছিল, তা এখন বিশৃঙ্খল বিশতম সপ্তাহে চলছে। তাৎক্ষণিক ও হঠকারী সিদ্ধান্ত কোনো কাজে আসছে না।

ডেমোক্র্যাট-সমর্থিত সংবাদমাধ্যমটির মতে, প্রেসিডেন্ট, যিনি তাঁর দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাপী ক্ষমতার খেলাকে একটি প্রধান বৈশিষ্ট্য বানিয়েছেন, তিনি ইরানকে এমন এক প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন যে এখনো তাঁর ইচ্ছার কাছে নতি স্বীকার করেনি এবং চলমান ভূ-রাজনৈতিক সংঘাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বা শুল্ক আরোপের হুমকির মাধ্যমে যাকে পরাজিত করা যাবে না। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে: ইরানের বিরুদ্ধে তাঁর নীতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের এখন কোনো সামরিক বা সুস্পষ্ট কূটনৈতিক কৌশল আছে বলে মনে হচ্ছে না।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।