হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ইরানের শর্ত বাস্তবায়নের উপর নির্ভরশীল: রেজায়ি
-
• ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়াকে যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের শর্ত বাস্তবায়নের সাথে যুক্ত করেছেন, যার মধ্যে রয়েছে পশ্চিম এশিয়ায়, বিশেষ করে লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে।
ইরানিয়ান ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি আল-মানার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: "যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো সমঝোতার জন্য ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধ করা এবং লেবাননের দখলকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলি শাসনের প্রত্যাহার, এর পাশাপাশি গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো এবং সিরিয়ার উপর ইসরায়েলি শাসনের হামলা বন্ধ করা।" তিনি বিশ্বাস করেন এই অঞ্চলটি একটি “পরস্পর সংযুক্ত শৃঙ্খলে” পরিণত হয়েছে, যেখানে যেকোনো দেশের অস্থিতিশীলতা অন্যান্য দেশের উন্নয়নের সুযোগকে দুর্বল করে দেয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেন দক্ষিণের শহরতলি এবং বৈরুত ইরানের জন্য একটি “রেড লাইন” এবং তেহরান পরিস্থিতি “গুরুত্ব সহকারে” পর্যবেক্ষণ করছে এবং ইসরয়েল লেবাননের যে অঞ্চলগুলোতে প্রবেশ করেছে সেখান থেকে সরে যেতে বাধ্য হবে।
তার বক্তৃতার অন্য অংশে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি একাধিক দৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ চাইছে না, কিন্তু যদি সংঘাত পুনরায় শুরু হয়, তবে দেশটি একটি নতুন পর্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত হবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে, ভবিষ্যতের যেকোনো যুদ্ধ পূর্ববর্তী যুদ্ধগুলো থেকে "ভিন্ন" হবে।
তিনি বলেন যে, ইরান আমেরিকানদের কাছে উপস্থাপনের জন্য শর্তাবলির একটি তালিকা প্রস্তুত করেছে এবং বর্তমানে প্র প্রণালিটির মাঝখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অস্থায়ী ও নির্দিষ্ট অনুমতি দিয়েছে। এতে যান চলাচলের ভবিষ্যৎ ওয়াশিংটনের সাথে বোঝাপড়ার অগ্রগতির উপর নির্ভর করছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন