যুক্তরাষ্ট্রকে এ বাস্তবতা বুঝতে হবে, চাপ দিয়ে কাজ হয় না: আরাকচি
-
• ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন: যুক্তরাষ্ট্রকে এ বাস্তবতা বুঝতে হবে, চাপ দিয়ে কাজ হয় না ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতকাল (বৃহস্পতিবার) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের পর ইন্টারনেটে দেওয়া এক বার্তায় লিখেছেন: কূটনীতিকে তার পথে ফিরিয়ে আনা সম্ভব। এটি নির্ভর করবে যুক্তরাষ্ট্রকে এ বাস্তবতা বুঝতে হবে যে, চাপ দিয়ে কাজ হয় না। আরাকচি জোর দিয়ে বলেন: আমেরিকাকে অবশ্যই আস্থা তৈরি করতে হবে, সম্মানের সাথে কথা বলতে হবে, আমাদের অধিকার স্বীকার করতে হবে এবং তার দায়বদ্ধতা মেনে চলতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন