শত্রুপক্ষ বাথ পার্টির ভুল হিসাবই আবার করেছে: আমলি লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i163298-শত্রুপক্ষ_বাথ_পার্টির_ভুল_হিসাবই_আবার_করেছে_আমলি_লারিজানি
পার্সটুডে-ইরানের নীত নির্ধারণী পরিষদের প্রধান (মাজমা-য়ে তাশখিসে মাসলেহাতে নিজাম) আমোলি লারিজানি-বলেছেন, যে জাতি রাস্তায় নেমে প্রতিরোধ করেছে এবং ন্যায়ের জন্য যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে অবিচল থেকেছেন-তাঁদের দৃঢ়তা অপরাধীদের হতবুদ্ধি ও অপমানিত করেছে।
(last modified 2026-09-22T11:43:08+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৭:৩৫ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ আমোলি লারিজানি
    আয়াতুল্লাহ আমোলি লারিজানি

পার্সটুডে-ইরানের নীত নির্ধারণী পরিষদের প্রধান (মাজমা-য়ে তাশখিসে মাসলেহাতে নিজাম) আমোলি লারিজানি-বলেছেন, যে জাতি রাস্তায় নেমে প্রতিরোধ করেছে এবং ন্যায়ের জন্য যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে অবিচল থেকেছেন-তাঁদের দৃঢ়তা অপরাধীদের হতবুদ্ধি ও অপমানিত করেছে।

তিনি বলেন, এটি আল্লাহর চিরন্তন বিধান-“তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন দেখতে পাবে না।”যে ব্যক্তি এই জাতির ইচ্ছাশক্তিকে নিজের হিসাব-নিকাশের বাইরে রাখবে, তার পরিণতি বাথ পার্টির মতোই হবে।

তিনি আরও বলেন, ৮ বছরের পবিত্র প্রতিরক্ষার বড় শিক্ষা ছিল-সাদ্দাম ও তার আন্তর্জাতিক ও আঞ্চলিক সমর্থকরা মনে করেছিল, নবগঠিত বিপ্লবী রাষ্ট্রের যুদ্ধক্ষমতার কাঠামো কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়বে এবং বাথবাদী সেনাবাহিনী তেহরানের দরজায় পৌঁছে যাবে।#

পার্সটুডে/এনএম /২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।