যুক্তরাষ্ট্রের সামনে ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই: আজিজি
-
আজিজি
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রের উদ্দেশে এক বার্তায় বলেছেন- আপনারা নিজেরাই ভালোকরে জানেন যে, ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া আপনাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন:
“আপনারা সব পথ অনুসরণ করেছেন এবং সবকিছু পরীক্ষা করে দেখেছেন। কিন্তু আপনারাও এটা ভালোকরেই জানেন যে, একমাত্র পথ হলো শক্তিশালী ইরানি জাতির ইচ্ছার কাছে নতি স্বীকার করা, ইরানের সব শর্ত মেনে নেওয়া এবং নিজেদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।”#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন