যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমালোচকদের কণ্ঠরোধ করতে চায়: ফ্রান্সেসকা আলবানজে
https://parstoday.ir/bn/news/world-i162556-যুক্তরাষ্ট্র_ইসরায়েলের_সমালোচকদের_কণ্ঠরোধ_করতে_চায়_ফ্রান্সেসকা_আলবানজে
পার্সটুডে- অধিকৃত ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক জানিয়েছেন: ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইসরায়েলের সমালোচকদের কণ্ঠরোধ করা।
(last modified 2026-08-27T09:45:51+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ১৫:৪৩ Asia/Dhaka
  • • অধিকৃত ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে
    • অধিকৃত ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে

পার্সটুডে- অধিকৃত ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক জানিয়েছেন: ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইসরায়েলের সমালোচকদের কণ্ঠরোধ করা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফ্রান্সেসকা আলবানজে বুধবার তার এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন: ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মূলত তাদের লক্ষ্য করে আরোপ করা হয়েছে, যারা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ইসরায়েলকে জবাবদিহি করতে সাহস দেখায়। তিনি আরও বলেন: এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট লক্ষ্য হলো কয়েকজনকে নিশানা করে বহু মানুষকে চুপ করিয়ে দেয়া।

‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা হোদা আমৌরিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে মার্কিন সিদ্ধান্তকে ‘ভণ্ডামির চরম সীমা’ বলে বর্ণনা করেছেন।

তিনি লিখেছেন: “একজন ফিলিস্তিনি এবং একজন ইরাকি হিসেবে, যে দেশ আমার উভয় ভূমি ধ্বংস করেছে, সেই দেশ আমাকে সন্ত্রাসী বলছে- এটা ভণ্ডামির চরম সীমা।” তিনি আরও বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর মূল্যবোধের ‘বিপরীত’।

বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ ব্রিটিশ গোষ্ঠী ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’-কে তাদের বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করেছে। দেশটির অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকা সংস্থা, মার্কিন অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক), নিষেধাজ্ঞার আওতাধীন নাগরিক এবং বিশেষ ব্যক্তিদের তালিকায় এই গোষ্ঠীর নাম যুক্ত করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন