ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাচ্ছে
-
• ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা
পার্সটুডে- তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি প্রতিপক্ষের সাথে সাক্ষাৎ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বৃহস্পতিবার বিকেলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সাথে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
এই প্রতিবেদন অনুসারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বুধবার এই সফরের কথা উল্লেখ করেন এবং এটিকে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে চলমান ইরান-কাতার আলোচনার কাঠামোর অংশ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সাথে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা ও উদ্যোগের ধারাবাহিকতা এবং এই অঞ্চলের অন্যান্য ঘটনাবলী নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন