ইসরাইলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i145330-ইসরাইলে_আবার_ক্ষেপণাস্ত্র_হামলা_চালালো_ইয়েমেন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পবিত্র আল-কুদস জেরুজালেম এলাকার পাশাপাশি দক্ষিণ নেগেভের কয়েক ডজন শহরে সাইরেন বাজানো হয়। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৪ ১২:৪৮ Asia/Dhaka
  • ইসরাইলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পবিত্র আল-কুদস জেরুজালেম এলাকার পাশাপাশি দক্ষিণ নেগেভের কয়েক ডজন শহরে সাইরেন বাজানো হয়। 

ইসরাইলের চ্যানেল টুয়েলভের খবর অনুযায়ী, ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডাম জরুরি পরিষেবার এক ব্যক্তি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। তবে, ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, ইসরাইলের আকাশে প্রবেশ করার আগেই তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী প্রথমবারের মতো মার্কিন নির্মিত থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। 

ইয়েমেনের রাজধানী সানায় সর্বশেষ শুক্রবার রাতে ইঙ্গো-মার্কিন জোট বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইঙ্গো-মার্কিন জোটের বিমান হামলায় পুরো সানা শহরকে কেঁপে ওঠে এবং অ্যাম্বুলেন্সগুলো হামলাস্থলে ছুটে আসে। 

ইয়েমেনি কর্তৃপক্ষ এখনও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। 

২০২৩ সালের অক্টোবর মাসে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে ইয়েমেন গাজাবাসীর প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা। সেই থেকে ইয়েমেনি সামরিক বাহিনী ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।