ইরানের স্কুলে মার্কিন-ইসরাইলি হামলায় ৮৫ শহীদ, পেজেশকিয়ান-আরাকচির নিন্দা
ইরানের হরমুজগান প্রদেশের মিনাব বালিকা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরাইলি বর্বরোচিত হামলায় ৮৫ জনের বেশি শহীদ ও ৮০ জন আহত হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই গণহত্যার নিন্দা জানিয়েছেন। আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধের জবাব দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ ইরানে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে দিনের আলোয় এমন সময় বোমাবর্ষণ করেছে যখন স্কুলটি তরুণ ছাত্র-ছাত্রীদের দ্বারা পূর্ণ ছিল। শুধুমাত্র এই এলাকায় কয়েক ডজন নিষ্পাপ শিশু নিহত হয়েছে। ইরানের জনগণের বিরুদ্ধে এসব অপরাধ বিনা জবাবে পার পাবে না।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই স্কুলে ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।