মার্কিন ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় ৩৭ অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ
https://parstoday.ir/bn/news/event-i157678-মার্কিন_ঘাঁটিগুলোতে_২৪_ঘণ্টায়_৩৭_অভিযান_চালিয়েছে_ইরাকের_ইসলামী_প্রতিরোধ
পার্স-টুডে: ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে যে তাদের সশস্ত্র গ্রুপগুলো গত ২৪ ঘণ্টায় ইরাকে ও আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ৩৭টি অভিযান চালিয়েছে। এইসব অভিযানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। 
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ১০, ২০২৬ ১৩:৩২ Asia/Dhaka
  • মার্কিন ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় ৩৭ অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ
    মার্কিন ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় ৩৭ অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ

পার্স-টুডে: ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে যে তাদের সশস্ত্র গ্রুপগুলো গত ২৪ ঘণ্টায় ইরাকে ও আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ৩৭টি অভিযান চালিয়েছে। এইসব অভিযানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। 

ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ-জোট আজ মঙ্গলবার ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুদের অবস্থানগুলোতে আঘাত হেনেছে। এই জোট এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। এর আগে ‘রেজাল আলবাস আশশাদিদ’ ও ‘আসহাবে কাহাফ’ নামের দু’টি গ্রুপ বলেছিল যে তারা সৌদি আরব ও বাহরাইনে মার্কিন সেনা-ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। 

সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের প্রতিরোধ গ্রুপগুলো বলেছে, এ অঞ্চলে মার্কিন সেনা-উপস্থিতির প্রতিবাদে এবং দেশটির ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলো ও স্বার্থের ওপর আঘাত হেনেছে। #  
 
পার্স টুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।