'গোটা মুসলিম বিশ্বের জন্য ঐক্যবদ্ধ অবস্থান একান্তই জরুরি'
ইরান আগ্রাসীদেরকে যে কোনো উপযুক্ত পন্থায় জবাব দেয়ার অধিকার রাখে: হামাস
-
তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদ কাদ্দুমি
পার্স-টুডে: তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদ কাদ্দুমি বলেছেন, শত্রুদের মোকাবেলায় ইরান যেসব পন্থাকে উপযুক্ত মনে করবে সেসবই প্রয়োগ করার পরিপূর্ণ অধিকার দেশটির রয়েছে।
পার্স-টুডে জানিয়েছে, হামাসের এই নেতা ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলাগুলো সম্পর্কে বলেছেন, হামাসের অবস্থান স্পষ্ট ও প্রকাশ্য। আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও এর জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন অপরাধী ও অন্যায় আগ্রাসনের নিন্দা জানিয়েছি এবং অত্যন্ত তীব্রভাবে এর নিন্দা জানাই।
তিনি বলেছেন, বাস্তবতা হল এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জবাব ছিল শক্তিশালী ও এখনও ইরানের শক্তিমত্তার ভরপুর জবাব দেয়া অব্যাহত রয়েছে এবং এ ধরনের জবাব ইহুদিবাদী-মার্কিন দাম্ভিকতা ও ঔদ্ধত্যের মাত্রার প্রতি যথাযোগ্য বা সামঞ্জস্যপূর্ণ; তাই আমরা মনে করি এইসব আগ্রাসনের মোকাবেলায় যে কোনও ধরনের জবাবকেই ইরান উপযুক্ত মনে করুক না কেন সেসব প্রয়োগ করার পরিপূর্ণ অধিকার ইরানের রয়েছে।
হামাসের এই নেতা মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, নিঃসন্দেহে গোটা মুসলিম বিশ্বের জন্য ঐক্যবদ্ধ অবস্থান একান্তই জরুরি।
খালেদ কাদ্দুমি আরও বলেছেন, মুসলিম বিশ্বের অধিকাংশ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জ্ঞানী-গুণীরা যেসব মত প্রকাশ করেছে তাতেও এই ঐক্যের গুরুত্ব ফুটে উঠেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় অত্যন্ত জোরালো ও অবিচল অবস্থান নেয়ার আগ্রহও ফুটে উঠেছে। #
পার্স টুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।