ইরান এখন যুদ্ধের আগের তুলনায় বেশি শক্তিশালী: মার্কিন অধ্যাপক
https://parstoday.ir/bn/news/event-i157892-ইরান_এখন_যুদ্ধের_আগের_তুলনায়_বেশি_শক্তিশালী_মার্কিন_অধ্যাপক
পার্স-টুডে: শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক রবার্ট পিপ মার্কিন-ইসরায়েলি অক্ষের উত্তেজনা সৃষ্টির মোকাবেলায় ইরানি শক্তিমত্তা ও ভূমিকার প্রশংসা করেছেন।
(last modified 2026-03-20T06:06:30+00:00 )
মার্চ ১৮, ২০২৬ ১৯:১৭ Asia/Dhaka
  • পারস্য উপসাগর-সংলগ্ন হরমুজ প্রণালি এখন নিয়ন্ত্রণ করছে ইরান
    পারস্য উপসাগর-সংলগ্ন হরমুজ প্রণালি এখন নিয়ন্ত্রণ করছে ইরান

পার্স-টুডে: শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক রবার্ট পিপ মার্কিন-ইসরায়েলি অক্ষের উত্তেজনা সৃষ্টির মোকাবেলায় ইরানি শক্তিমত্তা ও ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, ‘ইরান এখন যুদ্ধের আগের তুলনায় অনেক শক্তিশালী। বিশ্ব-বাজারে জ্বালানী তেলের দরের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। ইরান মার্কিন-ইহুদিবাদী জোটকে ধ্বংস করে দিতে পারে এমন সম্ভাবনা ওয়াশিংটনের মাধ্যমে ওই জোটকে জোরদার করার সম্ভাবনার চেয়ে বেশি জোরালো। 

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরান হরমুজ প্রণালি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ করায় ও নিয়ন্ত্রণ করায় সেখান ইরান-বিরোধী নৌ-জোট গড়ার চেষ্টা করছেন ট্রাম্প।মার্কিন হুমকি সত্ত্বেও এখনও কোনও দেশ মার্কিন সরকারের সহযোগী হতে প্রস্তুত বলে ঘোষণা করেনি। বিশ্বের বেশিরভাগ দেশ এই যুদ্ধকে মার্কিন যুদ্ধ বলে মনে করছে এবং এই সংঘাতে জড়িত না হওয়াকে তারা প্রাধান্য দিচ্ছে। #

পার্স টুডে/এমএএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।