তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত
https://parstoday.ir/bn/news/event-i157966-তেলআবিব_এইলাত_বন্দর_ও_কয়েকটি_মার্কিন_ঘাঁটিতে_আবারও_ইরানের_বিধ্বংসী_আঘাত
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৮তম পর্বের হামলাগুলো চালিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৪, ২০২৬ ১০:৩৮ Asia/Dhaka
  • তেলআবিবে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র
    তেলআবিবে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র

পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৮তম পর্বের হামলাগুলো চালিয়েছে।

এ পর্বে ইসরায়েলের এইলাত বন্দর, উত্তর তেলআবিবের কয়েকটি লক্ষ্যবস্তু ও স্থাপনায় এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসী মার্কিন সেনাদের কয়েকটি ঘাঁটিতে বিধ্বংসী আঘাত হানে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

এইসব হামলায় ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র 'এমাদ' ও কয়েকটি ওয়ারহেডযুক্ত 'কাদের' নামের কয়েকটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক আঘাতকারী কিছু ড্রোন ব্যবহার করা হয় বলে আইআরজিসি জানিয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে। #  

পার্সটুডে/এমএএইচ/২৪