ইরানি প্রতিশোধমূলক ৮৬ তম পর্বের প্রথম পর্যায় বা সিরিজের হামলা
মার্কিন-ইসরায়েলি ঘাঁটিগুলোয় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী আঘাত অব্যাহত
-
ইরানি প্রতিশোধমূলক ৮৬ তম পর্বের প্রথম পর্যায় বা সিরিজের হামলা
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৬ তম পর্বের হামলাগুলো শুরু করেছে পূর্ব-নির্ধারিত কিছু টার্গেটকে লক্ষ্য করে।
কয়েকটি পর্যায়ে এই হামলা অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়ে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান ঘাঁটিগুলোর যেমন ভিক্টোরিয়া, আরিফজান, আযযাফার ও আলখারাজে অবস্থিত নানা সামরিক স্থাপনা ও অবকাঠামো এই পর্যায়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর বিধ্বংসী হামলার শিকার হয়েছে।
এ ছাড়াও মার্কিন পঞ্চম নৌ-বহরের ঘাঁটি, তেলআবিব, আরাদ, নেগেব এবং ইরাকের ইরবিল অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দি কোমলে দলের গোপন আস্তানাগুলোয় নিখুঁতভাবে আঘাত হেনেছে বিধ্বংসী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো।
উল্লেখ্য এ পর্যায়ের হামলাগুলোকে উৎসর্গ করা হয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের ৮ বছরে শহীদ ইরানি খৃষ্টান যোদ্ধাদের স্মরণে। #
পার্সটুডে/এমএএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।