যুক্তরাষ্ট্রের পতনের দায় ইতিহাসে ট্রাম্পের নামেই নথিবদ্ধ হবে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i158264-যুক্তরাষ্ট্রের_পতনের_দায়_ইতিহাসে_ট্রাম্পের_নামেই_নথিবদ্ধ_হবে_সর্বোচ্চ_নেতার_উপদেষ্টা
পার্সটুডে: ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের বলেছেন, পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ও ব্যর্থতার দায় ইতিহাসে ট্রাম্পের নামেই নথিবদ্ধ বা রেকর্ড করা হবে।
(last modified 2026-04-08T18:48:57+00:00 )
এপ্রিল ০৬, ২০২৬ ১০:১৮ Asia/Dhaka
  • ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের
    ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের

পার্সটুডে: ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের বলেছেন, পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ও ব্যর্থতার দায় ইতিহাসে ট্রাম্পের নামেই নথিবদ্ধ বা রেকর্ড করা হবে।

তিনি ইসলামী ইরানে মার্কিন সামরিক অভিযানের সাম্প্রতিক কিছু ব্যর্থতা সম্পর্কে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে এই মন্তব্য করেছেন।

সম্প্রতি একটি মার্কিন জঙ্গিবিমানের পাইলটকে উদ্ধারের অভিযান চালাতে গিয়ে দুটি মার্কিন সামরিক পরিবহন বিমান ও দু'টি ব্ল্যাক হক জঙ্গি-হেলিকপ্টার ধ্বংস হয়। পরিবহন বিমানগুলো ছিল সি-১৩০ মডেলের যেগুলোর প্রতিটির মূল্য অন্তত ১০০ মিলিয়ন ডলার তথা দশ কোটি ডলার।

তিনি এ প্রসঙ্গে লিখেছেন, যে খোদা তাবাস মরুভূমিতে (প্রায় ৪৬-৪৭ বছর আগে কূটনীতিকের ছদ্মবেশধারী মার্কিন গুপ্তচরদের উদ্ধার অভিযানে আসা একটি সি-১৩০ মার্কিন পরিবহন বিমান, কয়েকটি হেলিকপ্টার ও জঙ্গিবিমানকে ধূলি-ঝড়ের কবলে ফেলে ধ্বংস করার ও অন্তত নয় মার্কিন সেনার নিহত হওয়ার) অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন সেই খোদা এখনও জীবন্ত রয়েছেন। 

মোহাম্মাদ মোখবের বলেছেন, অবশেষে মার্কিন পরাক্রমের কৃত্রিম পোশাকের তুলা বা সুতাগুলো খুলে পড়েছে, এইসব ব্যর্থতা কেবল মার্কিন সামরিক বাহিনীর সাজ-সরঞ্জামের কারণে ঘটেনি, ইসলামের মুজাহিদ বাহিনীর আলাভি সাহস (হযরত আলী-আ.'র বীরত্বের প্রেরণা-উদ্ভূত) থেকে উৎসারিত শক্তি এবং যুদ্ধ-পরিচালনায় শত্রুদের বুদ্ধিহীনতা ও অদূরদর্শিতার কারণেও ঘটেছে যা আমাদের জন্য তুরুপের তাস এবং যা পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ও ব্যর্থতার জন্য ইতিহাসে ট্রাম্পের নামেই নথিবদ্ধ হওয়ার স্বাক্ষর ও স্মারক হয়ে থাকবে। #

পার্সটুডে/এমএএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন