দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত
https://parstoday.ir/bn/news/event-i158466-দক্ষিণ_লেবাননে_বহু_ইসরায়েলি_সেনা_হতাহত
পার্সটুডে: দক্ষিণ লেবাননের রণাঙ্গনে যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনা সংঘাতকে করে তুলেছে আরও উত্তেজনাপূর্ণ।
(last modified 2026-04-14T07:00:32+00:00 )
এপ্রিল ১৪, ২০২৬ ১২:৩২ Asia/Dhaka
  • হিজবুল্লাহ'র ড্রোন
    হিজবুল্লাহ'র ড্রোন

পার্সটুডে: দক্ষিণ লেবাননের রণাঙ্গনে যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনা সংঘাতকে করে তুলেছে আরও উত্তেজনাপূর্ণ।

ইহুদিবাদী সূত্রগুলোর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ লেবাননে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। সীমান্ত-এলাকায় সংঘর্ষ জোরদারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের এক সেনা নিহত ও তিন জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে। 

এদিকে হিজবুল্লাহ'র সূত্রগুলো সম্প্রতি লেবাননের আবাসিক এলাকাগুলোয় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর দিয়েছে। এইসব হামলায় অন্তত ৩৪ লেবাননি শাহাদাত বরণ করেছেন। 

যুদ্ধের ময়দানের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ৯৮ নম্বর ডিভিশন সীমান্তবর্তী শহর বিনতে যোবাইল, মারুন আর রাস ও এইনাসাসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ ও অগ্রযাত্রা জোরদার করেছে; এইসব এলাকায় গত কয়েক দিনে হিজবুল্লাহ'র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে হানাদার ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে।

এরিমধ্যে ইসরায়েলি বাহিনী গতকাল (সোমবার) ঘোষণা করেছে যে তাদের বাহিনী বিনতে যোবাইল শহর ঘেরাও করে ফেলেছে, যদিও রণাঙ্গনে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে খবর আসছে।

হিজবুল্লাহ'র মহাসচিব এক ঘোষণায় সীমান্ত-সংলগ্ন শহরগুলো থেকে ইহুদিবাদী নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।  #
 

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন