ইসরায়েলে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা জোরদার, ১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/event-i158500-ইসরায়েলে_হিজবুল্লাহ'র_ক্ষেপণাস্ত্র_হামলা_জোরদার_১০_মিনিটে_৩০_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ
পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তথা ইসরায়েলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।
(last modified 2026-04-15T11:09:17+00:00 )
এপ্রিল ১৫, ২০২৬ ১৭:০২ Asia/Dhaka
  • ইসরায়েলে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা জোরদার
    ইসরায়েলে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা জোরদার

পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তথা ইসরায়েলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

আল-জাজিরাসহ সংবাদ-সূত্রগুলো জানিয়েছে, আজ (বুধবার) ভোরে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহ'র ত্রিশটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে এবং বিশেষ করে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইসরায়েলি কোনও কোনও সূত্র উল্লেখ করেছে।

ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

এ ছাড়াও ইসরায়েলের দখল-করা আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলে সাইরেন বা সতর্ক-ঘণ্টা বেজে ওঠে বলে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে। #
 

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন