২৪ ঘণ্টায় ইহুদিবাদী সেনা অবস্থানে ৬৫ সামরিক অভিযান চালাল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i158516-২৪_ঘণ্টায়_ইহুদিবাদী_সেনা_অবস্থানে_৬৫_সামরিক_অভিযান_চালাল_হিজবুল্লাহ
পার্সটুডে: লেবাননের হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী দখলদার সেনাদের অবস্থানে ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে। 
(last modified 2026-04-16T16:34:53+00:00 )
এপ্রিল ১৬, ২০২৬ ১২:৫২ Asia/Dhaka
  • ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সেনা অবস্থানে ৬৫ সামরিক অভিযান চালাল হিজবুল্লাহ
    ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সেনা অবস্থানে ৬৫ সামরিক অভিযান চালাল হিজবুল্লাহ

পার্সটুডে: লেবাননের হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী দখলদার সেনাদের অবস্থানে ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে। 

হিজবুল্লাহ'র বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ'র মুজাহিদরা লেবাননের ভেতরে ৪০টি অভিযান ও অধিকৃত ফিলিস্তিনে ২৫টি সামরিক অভিযান চালিয়েছে। এইসব অভিযানে ইসরায়েলি সেনা, তাদের অবকাঠামো ও সামরিক সাজ-সরঞ্জাম এবং ফিলিস্তিনে অবৈধভাবে নির্মিত ইসরায়েলি বসতিগুলো হিজবুল্লাহ'র হামলার টার্গেট হয়েছে।

এই ২৪ ঘণ্টায় ১৯টি ইহুদিবাদী শহর ও উপশহর এবং চারটি সামরিক বিমান ও ড্রোন, দু'টি সীমান্ত-চৌকি এবং তিনটি সামরিক ঘাঁটি ও পোস্ট হিজবুল্লাহ'র হামলায় ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের এগিয়ে আসার ৩৬টি প্রচেষ্টাও এইসব হামলার ফলে প্রতিহত হয় বলে হিজবুল্লাহ'র তথ্য-বিবরণীতে জানানো হয়েছে।

এর আগে ইহুদিবাদী ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো উত্তর-ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা জোরদার হওয়ার খবর দিয়েছিল।  #
 

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন