সংযুক্ত আরব আমিরাতকে প্রতিহিংসামূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই: বাকায়ি
-
ইসমায়িল বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই আহ্বান জানান।
তিনি বলেন: এ ধরনের ভিত্তিহীন দাবি করা এবং ইরান-বিরোধী পরিবেশ তৈরি করা কিংবা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনকারীদের সমর্থক ও পৃষ্ঠপোষকদের প্রত্যক্ষ দায়বদ্ধতা থেকে মনোযোগ সরানো যাবে না।
এই ধরনের অনুমান আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা তৈরি করতেও সাহায্য করবে না বলে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের অনুমান আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা তৈরিতে সাহায্য করবে না। তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারকে ব্যক্তির অধিকার ও মানবিক মর্যাদাকে সম্মান করতে, প্রতিহিংসামূলক আচরণ থেকে বিরত থাকতে এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতিতে ফিরে আসার আহ্বান জানান।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন