মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন জানিয়েছে
'ইরান-যুদ্ধে ইরাকে মার্কিন অবস্থানে ৬০০'রও বেশি হামলা করেছে ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো'
-
বাগদাদে মার্কিন দূতাবাসও ইরাকি প্রতিরোধ-গ্রুপগুলোর হামলার শিকার হয়েছিল
পার্সটুডে: মার্কিন নেটওয়ার্ক সিএনএন জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ইরাকে মার্কিন অবস্থানগুলোর ওপর ৬০০টিরও বেশি হামলা চালানো হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইসনার দেয়া তথ্য অনুযায়ী, সিএনএন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ইরাকে মার্কিন স্থাপনা ও অবস্থানগুলোর ওপর ৬০০টিরও বেশি হামলা চালানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ইরাকি নেতারা জানেন ওয়াশিংটন তাদের কাছ থেকে কী চায়।
তিনি বলেছেন যে আমেরিকা কথার বদলে কাজ চায়।
ইসলামী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময়, ইরাকসহ আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত আমেরিকান অবস্থান ও স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল।
বাগদাদে মার্কিন দূতাবাসও ইরাকি প্রতিরোধ-গ্রুপগুলোর হামলার শিকার হয়েছিল।
ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, আমেরিকান অবস্থানের ওপর হামলাকে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডের ওপর হামলা হিসেবে গণ্য করা হয় না এবং এই দেশগুলোর উচিত নয় ইরানের ওপর হামলা চালানোর জন্য তাদের মাটি, পানি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া। #
পার্সটুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন