যুক্তরাষ্ট্র ও সিউলকে পিয়ংইয়ংয়ের সতর্কবার্তা
https://parstoday.ir/bn/news/event-i160310-যুক্তরাষ্ট্র_ও_সিউলকে_পিয়ংইয়ংয়ের_সতর্কবার্তা
পার্সটুডে- উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার দেশ একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি "চিরতরে বন্ধ" হয়ে গেছে।
(last modified 2026-06-14T07:11:42+00:00 )
জুন ১৪, ২০২৬ ১৩:০৮ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্র ও সিউলকে পিয়ংইয়ংয়ের সতর্কবার্তা
    যুক্তরাষ্ট্র ও সিউলকে পিয়ংইয়ংয়ের সতর্কবার্তা

পার্সটুডে- উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার দেশ একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি "চিরতরে বন্ধ" হয়ে গেছে।

ফার্স-এর বরাত দিয়ে পর্সটুডে জানিয়েছে, নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিবৃতির জবাবে এই ঘোষণা দিল উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং ওই বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তার মিত্রদের অভিযোগ এবং অবস্থানগুলো "ভিত্তিহীন ও অকার্যকর"। বিবৃতিতে আরো বলা হয়, দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা এখন আর প্রাসঙ্গিক নয় এবং তা অতীতের বিষয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও যুক্তি দিয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানে উন্নত মার্কিন অস্ত্রের মোতায়েন ও হস্তান্তরের ফলে দেশটি তার প্রতিরোধ ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি হস্তক্ষেপ মোকাবেলা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য "পারমাণবিক ঢাল" তৈরি করা স্বাভাবিক পদক্ষেপ।

উত্তর কোরিয়া ২০০৬ সালের ৯ই অক্টোবর তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, দেশটির কাছে প্রায় ৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।