ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও হিজবুল্লাহর যুদ্ধ-ক্ষমতা নিয়ে আতঙ্কে ইসরায়েল
https://parstoday.ir/bn/news/event-i162350-ইরানের_ক্ষেপণাস্ত্র_শক্তি_ও_হিজবুল্লাহর_যুদ্ধ_ক্ষমতা_নিয়ে_আতঙ্কে_ইসরায়েল
পার্সটুডে: ফিলিস্তিন-দখলদার ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে, মার্কিন অবরোধ ভেঙে দিতে ইরান আবারও যুদ্ধ শুরু করতে পারে।
(last modified 2026-08-20T11:50:46+00:00 )
আগস্ট ২০, ২০২৬ ১৬:৩৩ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও হিজবুল্লাহর যুদ্ধ-ক্ষমতা নিয়ে আতঙ্কে ইসরায়েল
    ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও হিজবুল্লাহর যুদ্ধ-ক্ষমতা নিয়ে আতঙ্কে ইসরায়েল

পার্সটুডে: ফিলিস্তিন-দখলদার ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে, মার্কিন অবরোধ ভেঙে দিতে ইরান আবারও যুদ্ধ শুরু করতে পারে।

এ প্রসঙ্গে ইসরায়েলি চ্যানেল ১২ একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি সেনাবাহিনী তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণ করছে। সূত্রটি আরও জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

ইসরায়েলি চ্যানেলটি আরও বলেছে, তেহরান কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধিকে ভয় পাচ্ছে না। একইসঙ্গে ইরানিরা মাকোশ পর্বতে দ্রুত একটি স্থাপনা নির্মাণ করছে, যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।

ইসরায়েলি চ্যানেল ১২ আরও উল্লেখ করেছে, আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেনে অস্ত্র ও বাহিনী এমনভাবে সংগঠিত ও সমন্বিত করতে সক্ষম হয়েছে, যা নৌযান চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি এবং বাব আল-মান্দাব প্রণালিতে ঝুঁকি তৈরি করার সক্ষমতা দিয়েছে।

ইসরায়েলি মহলে দক্ষিণ লেবাননের আলী আত-তাহের এলাকায় সংঘাতকে কেন্দ্র করেও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা গেছে। তারা জোর দিয়ে বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

সিরিয়ায় হামলা

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলেছে, সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি আন্তর্জাতিক সহনীয় অবস্থান থাকা সত্ত্বেও দেশটিতে হামলার ইসরায়েলি সিদ্ধান্ত থেকে এই আরব দেশটির সম্ভাব্য হুমকির মাত্রা স্পষ্ট হয়েছে, যা ইসরায়েল চিহ্নিত করতে পেরেছে।

রেডিওটির মতে, সিরিয়ার ভূখণ্ডে একটি উন্নত তুর্কি রাডার ব্যবস্থা স্থাপন করা হলে শুধু সিরিয়াতেই নয়, ইরানেও ইহুদিবাদী ইসরায়েলের বিমান অভিযান পরিচালনার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও বলেছে, ভবিষ্যতে ইসরায়েলি কোনো বিমান গোপনে ইরানের উদ্দেশে উড্ডয়নের চেষ্টা করলে সিরিয়ায় থাকা তুর্কি রাডার ব্যবস্থা সেটি ইরানের দিকে যাওয়ার সময়ই শনাক্ত করতে পারবে—যা অত্যন্ত বিপজ্জনক। #
 

পার্সটুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন