'সন্ত্রাসবাদ দমনে কার্যকর-অবিরাম লড়াইয়ে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা জরুরি'
পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরের পুলিশ কেন্দ্রের কাছে একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।
পার্সটুডের প্রতিবেদনে ইরনা'র বরাত দিয়ে বলা হয়েছে, ইসমাইল বাকায়ি সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের কঠোর নিন্দার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত অবস্থানের ওপর জোর দিয়ে বলেছেন, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের কোনোভাবেই কোনো যৌক্তিকতা নেই।
বাকায়ি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ও অবিরাম লড়াইয়ের জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। #
পার্সটুডে/এমএএইচ /১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।