-
ইরানের ৪০তম বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় জনতার ঢল
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৮:১৪ইরানে ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি জনতার উপস্থিতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অতীতের যেকোনো বিপ্লব বার্ষিকীর চেয়ে এবারের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ অনেক বেশি ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।
-
বিপ্লব বিজয়ের ইতিহাস সৃষ্টিকারী সমাবেশে ইরানি শিশু-কিশোররা
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৭:০৯তেহরানের আজাদি চত্বরে হয়ে গেল বিপ্লব বিজয়ের ইতিহাস সৃষ্টিকারী সমাবেশ। বৃষ্টি, হিম শীতল বাতাস এবং প্রতিকুল প্রকৃতিকে উপেক্ষা করে সব বয়সের নারী-পুরুষের সঙ্গে শিশু-কিশোররাও এসেছিল এ সমাবেশে। হাটতে পারে না সে শিশু মা বা বাবা তাকে কোলে বা কাঁধে করে নিয়ে এসেছে। নিয়ে এসেছে প্রামে করে। বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য প্রামকে ঢেকে দিয়েছে প্ল্যাস্টিকে।
-
পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে গিয়ে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু: পরিবারের দাবি ‘হত্যা’
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৯:১১ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় উত্তম সানা (৩২) নামে এক শ্রমিকের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবারের লোকজন ও তাঁর প্রতিবেশীরা। ভিন রাজ্যে কাজে গিয়ে ওই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
-
তেহরানের আজাদি চত্বরে রচিত হলো নতুন ইতিহাস: বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:০২তেহরানের আজাদি চত্বরে আজ নতুন ইতিহাস রচিত হয়েছে। ঠাণ্ডা আবহাওয়া, বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকুল পরিস্থিতির মধ্যে লাখ লাখ মানুষের সমাবেশের মধ্য দিয়ে এ ইতিহাস রচিত হয়েছে।
-
ইরানের বিজয় বার্ষিকীতে আলোকসজ্জায় সজ্জিত আজাদি টাওয়ার
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৩:৪২ইরানে পালিত হচ্ছে ইসলামি বিপ্লব বিজয়ের চল্লিশতম বার্ষিকী।
-
ক্ষেপণাস্ত্র তৈরিতে কারো অনুমতি নেইনি, ভবিষ্যতেও নেব না: ড. রুহানি
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৩:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য তেহরান কারো অনুমতি নেয় না এবং ভবিষ্যতেও নেবে না। ইরান দৃঢ়তার সঙ্গে নিজের পথচলা অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন। আজ (সোমবার) রাজধানী তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
-
তেহরানের মিলাদ টাওয়ারে বিশেষ আলোকসজ্জা ও 'আল্লাহু আকবার' ধ্বনি
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১১:৩৬ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। তেহরানের আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ার, বিভিন্ন মসজিদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান ও রাস্তাঘাটে আকর্ষণীয় আলোকসজ্জা করা হয়।
-
ইরানের বিপ্লব বার্ষিকী: সহস্রাধিক শহরে কোটি জনতার শোভাযাত্রা (ভিডিও)
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ০৯:৩৯দুনিয়া কাঁপানো ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশে লাখো-কোটি মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়েছে।
-
তেহরানের আজাদি টাওয়ারে শব্দে-ছবিতে ফুটে উঠল ইরানের সংগ্রাম ও সাফল্যের ইতিহাস
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ২৩:০২১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে তেহরানের আজাদি টাওয়ারে শব্দে-ছবিতে ইসলামি বিপ্লবের ইতিহাস বর্ণনা করা হয়েছে। বিপ্লবের শুরুর দিনগুলো, ইমাম খোমেনি (রহ)-এর স্বদেশ প্রত্যাবর্তন, বিপ্লবের বিজয়ের মুহূর্ত, ইরাক-ইরান যুদ্ধের সময়গুলো, খুররমশাহর মুক্ত হওয়ার ঘটনার পাশাপাশি ৪০ বছর ধরে বিপ্লবের পথ পরিক্রমার মধ্য দিয়ে ইরানের উজ্জ্বল সাফল্যের গাঁথা, মহাকাশে অনন্ত রহস্যের অনুসন্ধানে ইরানের মহাশূন্যে যাত্রা, পরমাণু ক্ষেত্রে তাকলাগানো সফলতা সবই বিধৃত হয়েছে আজাদি টাওয়ারে।
-
ইরানের তৈরি যুদ্ধের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৫:০৫তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি(র)তে ইরানের প্রতিরক্ষা শিল্প মেলা হয়েছে। ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা খাতে ইরানের চোখ ধাঁধানো সফলতা তুলে ধরার অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।