ইরানের ৪০তম বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় জনতার ঢল
https://parstoday.ir/bn/news/iran-i68069-ইরানের_৪০তম_বিপ্লব_বার্ষিকীর_শোভাযাত্রায়_জনতার_ঢল
ইরানে ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি জনতার উপস্থিতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অতীতের যেকোনো বিপ্লব বার্ষিকীর চেয়ে এবারের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ অনেক বেশি ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৮:১৪ Asia/Dhaka

ইরানে ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি জনতার উপস্থিতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অতীতের যেকোনো বিপ্লব বার্ষিকীর চেয়ে এবারের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ অনেক বেশি ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজারেরও বেশি শহর এবং অন্তত ১০ হাজার গ্রামের মানুষ শোভাযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে আসেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ আমেরিকা ধ্বংস হোক ইসরাইল নিপাত যাক ধ্বনিতে স্লোগান দেন।

তেহরানের আজাদি স্কয়ারে বৃষ্টি, হিম শীতল বাতাস এবং প্রতিকূল প্রকৃতিকে উপেক্ষা করে সব বয়সের নারী-পুরুষের সঙ্গে শিশু-কিশোররাও সমবেত হয়। হাঁটতে পারে না শিশুরা মা-বাবার কোলে বা কাঁধে করে সমাবেশে অংশ নেয়। 

তুষারপাত সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষের মিছিল

তেহরানের বাইরের কয়েকটি প্রদেশে প্রবল তুষারপাতের মধ্যেও লাখ লাখ মানুষ বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নেয়। সারা ইরানে এই বিশাল জনসমাবেশ আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে ইরানের জনগণের ঐক্য, দৃঢ়তা ও জাতীয় উৎসবে পরিণত হয়। #

পার্সটুডে/আশরাফুর রহমান/আবুসাঈদ/১২