তেহরানে ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট CLF নামে কথিত অবৈধ কেন্দ্র সিলগালা
https://parstoday.ir/bn/news/iran-i163256-তেহরানে_ফরাসি_দূতাবাসের_সঙ্গে_সংশ্লিষ্ট_clf_নামে_কথিত_অবৈধ_কেন্দ্র_সিলগালা
পার্সটুডে-ফ্রান্সের কূটনৈতিক রীতিনীতি ও প্রচলিত নিয়মের বাইরে কথিত অবৈধ কার্যক্রম ও কর্মকাণ্ডের ধারাবাহিকতায়, তেহরানে ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেন্দ্র বিদেশি ভাষা শিক্ষার আড়ালে কার্যক্রম পরিচালনা করছিল।
(last modified 2026-09-20T15:14:16+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৬ ২১:১১ Asia/Dhaka
  • ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেন্দ্র সিলগালা
    ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেন্দ্র সিলগালা

পার্সটুডে-ফ্রান্সের কূটনৈতিক রীতিনীতি ও প্রচলিত নিয়মের বাইরে কথিত অবৈধ কার্যক্রম ও কর্মকাণ্ডের ধারাবাহিকতায়, তেহরানে ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেন্দ্র বিদেশি ভাষা শিক্ষার আড়ালে কার্যক্রম পরিচালনা করছিল।

দেশটির আইন ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন নিতে সংশ্লিষ্ট আইনগত প্রতিষ্ঠানগুলো একাধিকবার সতর্ক করলেও কেন্দ্রটি তা করতে অস্বীকৃতি জানায়। অভিযোগ অনুযায়ী, এর মাধ্যমে তারা কার্যত দেশের আইনকে অবজ্ঞা করে।
এর পরিপ্রেক্ষিতে তেহরানের প্রসিকিউটরের বিচারিক নির্দেশে, ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট তেহরানের ওই কথিত অবৈধ কেন্দ্রটি CLF নামে পরিচিত-সিলগালা করা হয়েছে। কেন্দ্রটি গত কয়েক বছর ধরে ভাষা শিক্ষার আড়ালে কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রটি ভাষা শিক্ষার পরিচয় ব্যবহার করে ইরানি-ইসলামি সংস্কৃতিবিরোধী এবং জাতীয় নিরাপত্তার পরিপন্থী প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি মেধাবীদের শনাক্ত করা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং তাদের দেশত্যাগে সহায়তা করার কাজে জড়িত ছিল।#

পার্সটুডে/এনএম /২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।