ফের যুদ্ধ বাধালে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে: ইরাকি বিশ্লেষক
-
ফের যুদ্ধ বাধালে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে: ইরাকি বিশ্লেষক
পার্সটুডে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির কথা উল্লেখ করে একজন ইরাকি বিশ্লেষক বলেছেন, তেহরান জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু হলে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত।
পার্সটুডে জানিয়েছে, ইরাকি রাজনৈতিক বিশ্লেষক "মোহাম্মদ আলী আল-হাকিম" ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েল কোনো যুদ্ধবিরতি বা সামরিক হামলা বন্ধ করতে চাইছে না, কারণ একটি যুদ্ধবিরতি ও চুক্তি হলে ইসরায়েল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং নেতানিয়াহুকে কারাগারে যেতে হবে।
ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে উল্লেখ করে এই ইরাকি বিশ্লেষক বলেছেন, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার অর্থ হবে ইসরায়েলের জন্য আগের চেয়ে আরো বেশি ধ্বংসযজ্ঞ ডেকে আনা। ইরান আরও যন্ত্রণাদায়ক ও মারাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এবং এমন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা তারা চল্লিশ দিনের যুদ্ধে ব্যবহার করেনি।
আল-হাকিম বলেছেন, ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে তিনি ৯৭টিরও বেশি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছেন এবং জোর দিয়ে বলেছেন: যদি ইসরায়েল রেড লাইন অতিক্রম করে, তবে দিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হবে।#
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন