-
রেডিও তেহরানের ভূয়সী প্রশংসা করলেন আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধান
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৫:৫১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্বকার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি রেডিও তেহরানের বাংলা বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন।
-
তেহরানে উদযাপিত হলো বাংলাদেশের ৪৭তম মহান বিজয় বার্ষিকী
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় বার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আজকের (রোববার) অনুষ্ঠানে অংশ নেন তেহরানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির লোকজন এবং দূতাবাসের ইরানি ও বাংলাদেশী কর্মীরা।
-
তেহরানে বসেছিল কাওয়ালির আসর
ডিসেম্বর ১৫, ২০১৮ ২১:৪১তেহরানের ‘হাউজে হুনারি’র আন্দিশে হলে আজ(শনিবার) কাওয়ালির আসর বসেছিল। আর এ আসরের আয়োজন যৌথভাবে করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক এবং দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় ও ইরানের পাকিস্তান দূতাবাস।
-
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যা বলল ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস
ডিসেম্বর ১৫, ২০১৮ ০৭:৩৩ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা, বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করে হামাস।
-
তেহরানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খাদ্য মেলা
ডিসেম্বর ১৩, ২০১৮ ২০:০০ইরানের রাজধানী তেহরানের হাফতচেনার যাদুঘরে আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তেহরান সিটি কাউন্সিল ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন তেহরান সিটি কাউন্সিলের অঞ্চল-১০'র পৌরপ্রধান ড. সাদেকযাদেহ। মেলা প্রাঙ্গণে পৌঁছানোর পরপরই তাকে বরণ করে নেয়া হয় পবিত্র কোরআন শরিফ দিয়ে।
-
আইআরআইবি'র আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন মূসা রেজা
ডিসেম্বর ১২, ২০১৮ ১৪:২১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের আলোকচিত্র প্রতিযোগিতায় রেডিও তেহরানের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা প্রথম পুরস্কার পেয়েছেন। শোকাবহ আশুরাকেন্দ্রিক এ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছেন যথাক্রমে সাহার টেলিভিশন চ্যানেলের মানিজা জামানি এবং আল কাওসার চ্যানেলের ফটোগ্রাফার ভাবুনিয়ান।
-
তেহরানে জমজমাট খাদ্য মেলা: বাংলাদেশি খাবারের রকমারি আয়োজন
ডিসেম্বর ০৮, ২০১৮ ০৯:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে বাংলাদেশের ভাবমূর্তি ও সুপরিচিতি বৃদ্ধির লক্ষ্যে দু’দিনব্যাপী কারু ও চিত্রশিল্প প্রদর্শনী এবং খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
-
ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে রেডিও তেহরানের মতবিনিময়
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৭:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বাংলা অনুষ্ঠানের (রেডিও তেহরান) স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক অনুষ্ঠান 'স্বাস্থ্যকথা'য় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
-
তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত
নভেম্বর ২৪, ২০১৮ ১৭:৫৭আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিদ্বেষী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আজ (শনিবার) রাজধানী তেহরানে শুরু হওয়া ইসলামি ঐক্য সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।
-
বিশ্বের বৃহত্তম কবরস্থান ওয়াদি-উস-সালাম বা 'শান্তি উপত্যকা'
নভেম্বর ১৫, ২০১৮ ১৩:৩১ইরাকের পবিত্র নগরী নাজাফে রয়েছে বিশ্বের বৃহত্তম কবরস্থান ওয়াদি-উস-সালাম। ওয়াদি-উস-সালামের শব্দের অর্থ, 'শান্তি উপত্যকা।' কবরস্থানটি ১৪শ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে উল্লেখ করা হয়। এখানে হজরত হুদ এবং হজরত সালেহ (আ)এর মাজার রয়েছে। এ ছাড়া রয়েছে আরো অনেক নবীর মাজার।