কেশমে হামলার জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের তীব্র হামলা
https://parstoday.ir/bn/news/iran-i161836-কেশমে_হামলার_জবাবে_কুয়েতে_যুক্তরাষ্ট্রের_ঘাঁটিতে_ইরানের_তীব্র_হামলা
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।
(last modified 2026-07-31T11:40:19+00:00 )
জুলাই ৩১, ২০২৬ ১৭:৩০ Asia/Dhaka
  • কেশমে হামলার জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের তীব্র হামলা

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।

ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ‘সায়েকা’ (বজ্রপাত) অভিযানের ২৭তম ধাপে এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক হামলা ও দক্ষিণ ইরানের কেশম দ্বীপে আবাসিক বাড়িঘরে হামলার জবাবে আজ (শুক্রবার) ভোরে ইরানি সেনাবাহিনীর আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েতের আহমাদ আল-জাবের ঘাঁটিতে অবস্থিত যুদ্ধবিমানের হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদামে হামলা চালানো হয়।

কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিটি আমেরিকার বিমান ও নজরদারি অভিযানে প্রধান ভূমিকা পালন করে এবং অপারেশনাল ভূমিকার বাইরেও এটি সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের বাসস্থানে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে মানবিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং প্রতারক শত্রুর যুদ্ধাপরাধের আরেকটি দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে। তারা জোর দিয়ে বলেছে: "এই অপরাধ, নিষেধাজ্ঞা এবং হুমকিগুলো ইরানকে তার পবিত্র প্রতিরক্ষায় আরও ঐক্যবদ্ধ ও সংহত করবে।"

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আরও বলেছে, "সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যাপক ও ধারাবাহিক হামলার ফলে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠেছে। যার ফলে খবিস শত্রু তীব্র সেন্সরশিপের মাধ্যমে ক্ষতি, হতাহত ও আহতদের খবর প্রকাশে বাধা দিতে বাধ্য হচ্ছে।"#

পার্সটুডে/এমএ‌আর/৩১