নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i115648-নির্বাচন_এলেই_বিজেপির_নাগরিকত্ব_দেওয়ার_কথা_মনে_পড়ে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) ইস্যুতে বিজেপিকে নিশানা করে বলেছেন, নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে। তিনি আজ (বুধবার) নদিয়া জেলার কৃষ্ণনগরে এক সভায় বক্তব্য রাখার সময়ে অঈ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০২২ ১৫:০৭ Asia/Dhaka
  • নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) ইস্যুতে বিজেপিকে নিশানা করে বলেছেন, নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে। তিনি আজ (বুধবার) নদিয়া জেলার কৃষ্ণনগরে এক সভায় বক্তব্য রাখার সময়ে অঈ মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বিজেপি কী এমন করল, যে মিথ্যা কথা বলে লোকসভার সিট নিল! বিধানসভার সিট নিল! কাজ কিছু করেছে? একটাও করেছে? নির্বাচন এলেই তখন মনে পড়ে ক্যাঁ-ক্যাঁ-ক্যাঁ। ওরা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। নির্বাচন এলেই মাথায় ঢোকে জাতীয় নাগরিক পঞ্জি ‘এনআরসি’। নির্বাচন এলেই ওরা মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। পাহাড়িদের নিয়ে বাংলা ভাগের চেষ্টা করে।’ 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি পরিষ্কার বলছি আপনাদের। নদিয়ায় রানাঘাটের এমপি কিছু করেছেন আপনাদের জন্য? তাহলে ভোট দিলেন কেন? বিধায়করা কিছু করেছেন? তাহলে ভোটটা দিলেন কেন? নদিয়ার মানুষ ভাল, শান্তিপূর্ণ মানুষ। নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুরের  ধর্মপ্রাণ, উদ্বাস্তু মানুষরা শান্তিপ্রিয়। তাদের বিভ্রান্ত করছে। এখন গুজরাটে নির্বাচন। বলছে বাংলাতেও ‘ক্যা’ (সংশোধিত নাগরিকত্ব আইন)কার্যকর করবে। ‘ক্যা’ মানে কী? নাগরিকত্ব। মতুয়া ভাইবোনেরা বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন! দোকান আছে! ছেলেমেয়েরা স্কুলে যায়, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান! সবই যদি থাকে, তার মানে আপনার অধিকার! সম্পত্তি, শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার মা-বোনেদের অধিকার। সরকার স্বাস্থ্য পরিসেবার অধিকার দিয়েছে। নাগরিক না হলে কী করে পেতেন?’  

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নেতা-মন্ত্রীরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) বাস্তবায়ন করার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আইন বাস্তবায়ন করার বিরোধিতা করে বাংলায় কোনোভাবেই এটা করতে দেবেন না বলে জানিয়েছেন।   

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।