পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রীর উদেশ্যে এপিসিআর'র স্মারকলিপি
ভারতের পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাওড়া জেলা প্রশাসনকে স্মারকলিপি দিল ‘এসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর)।
আজ (মঙ্গলবার)সংগঠনটির জেলা সভাপতি হাসান নওয়াজের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল হাওড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিয়েছেন।
ওই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এপিসিআরের পাশপাশি জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলার দায়িত্বশীলরাও অংশ গ্রহণ করেন। হাওড়া জেলার জামায়াতে ইসলামী হিন্দের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লিয়াকত হোসেন বলেন, মদ নিষিদ্ধের দাবিতে কয়েক হাজার মানুষের সই সম্বলিত ওই স্মারকলিপি অতিরিক্ত জেলাপ্রশাসক অভিষেক তেওয়ারির হাতে তুলে দেয়া হয়েছে। এসময় তিনি ছাড়াও হাসান নওয়াজ, গোলাম নবী, ফরিদুল ইসলাম, তনুজা বেগম জেলাপ্রশাসকের দফতরে উপস্থিত ছিলেন।
আজ হাওড়া স্টেশন থেকে মদ বন্ধের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান ও মিছিলসহ এপিসিআরের প্রতিনিধিরা জেলা প্রশাসকের দপ্তরের সামনে জড়ো হন। মিছিলে মুসলিম নারীরাও অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, আনিসা পারভীন ও অন্যরা।
ওই কর্মসূচিতে অংশ নেয়া মানুষজন ‘এপিসিআর দিচ্ছে ডাক, মদের দোকান বন্ধ থাক’, সুস্থ সমাজ গড়তে চাই, মদ মুক্ত বাংলা চাই’, ‘মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত বাংলা চাই’, ‘মদপান অর্থনাশ, পরিবারের সর্বনাশ’সহ বিভিন্ন স্লোগান দেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন