নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/india-i68897-নিউজিল্যান্ডে_মসজিদে_সন্ত্রাসী_হামলার_প্রতিবাদে_কোলকাতায়_বিক্ষোভ_মিছিল
নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (শনিবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka

নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (শনিবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

গতকাল (শুক্রবার) নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেন্টন টেরেন্ট নামে এক সন্ত্রাসী এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে কমপক্ষে ৪৯ জন মুসুল্লি নিহত হন।   

ভয়াবহ ওই হামলার প্রতিবাদে আজ কোলকাতায়  বিক্ষোভকারীরা ‘নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গর্জে উঠুন’, ‘আমরা সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই’, ‘মুসলিমরা সন্ত্রাসের শিকার, সন্ত্রাসী নয়’, ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার বহন করেন। এদিন কোলকাতার ধর্মতলার চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল হয়।

এ ব্যাপারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, ‘গতকাল (শুক্রবার) জুমার নামাজের সময়ে সন্ত্রাসীরা মসজিদে ঢুকে নিরীহ নামাজরত মানুষের উপরে যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ আমারা কোলকাতার রাস্তায় সোচ্চার হয়েছি। আমরা দাবি করেছি যে, নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি দিতে হবে। ওই হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইলের মদদ আছে বলে আমরা মনে করছি। আমাদের দাবি, উচ্চপর্যায়ের   তদন্তের মধ্য দিয়ে যারা হামলাকারীদের পৃষ্ঠপোষক তাদেরকে খুঁজে বের করে বিশ্বের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকেও কঠোর শাস্তি দিতে হবে।’  

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের ওই হামলার মধ্য দিয়ে মসজিদগুলোকে বন্ধ করার চেষ্টা চলছে সেজন্য নিউজিল্যান্ডের মসজিদ ও নামাজীদের নিরাপত্তা দেয়ার দাবি জানানো হয়েছে।’

ওই ঘটনাকে বিশ্বজুড়ে ‘বিচ্ছিন্ন ঘটনা’ ও ‘বন্দুকবাজের হামলা’ বলে দেখানোর যে চেষ্টা চলছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি বলেও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন