নির্বাচনের পরে দিল্লিতে মোদির গদি আর থাকছে না: সূর্যকান্ত মিশ্র
-
সূর্যকান্ত মিশ্র
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, এবারের লোকসভা নির্বাচনের পরে দিল্লিতে মোদির গদি আর থাকছে না তা নিশ্চিত হয়ে গেছে। আর এরপরেই এরাজ্যে তাঁর সঙ্গী ‘দিদি’র (মমতা) গদিও নড়বড়ে হয়ে যাবে।
গতকাল (শুক্রবার) পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও ধূপগুড়িতে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। সূর্যকান্ত মিশ্র বলেন, ‘তৃণমূল আর বিজেপি একটাই পক্ষ। ওদের একপক্ষকে ভোট দেয়া মানে অন্যপক্ষকে ভোট দেয়া। সেজন্য তৃণমূল আর বিজেপি উভয়কেই একসঙ্গে পরাজিত করতে আমাদের আরো বড় আকারের লড়াই করতে হবে।’
তার দাবি, ‘তৃণমূল ও বিজেপি’র ওই সব নেতাদের অপরাধের বিচার ঠিকমতো হলে ওদের আজ জেলে থাকার কথা। দু’পক্ষই দেশ ও জনগণের সম্পদ লুট করেছে, খেটে খাওয়া মানুষকে প্রতারিত করে তাদের টাকা লুটেছে। বিজেপি’ও দাগী লুটেরাদের প্রার্থী করেছে, অন্যদিকে, তৃণমূলও সারদা, নারদের লুটেরাদের প্রার্থী করেছে। এরা দেশের সংবিধান রক্ষা করবে? মানুষের স্বার্থরক্ষার কাজ করবে? তৃণমূল আর বিজেপি দু’টো দলের নীতি একই। একমাত্র বামপন্থিরাই বিকল্প নীতির কথা বলছে, মানুষের রুটিরুজির দাবি নিয়ে লড়াই করছে।’
এবারে তাদের সামনে বড় লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে উল্লেখ করে আরো বেশি মানুষকে বামফ্রন্টের পক্ষে টেনে নিয়ে আসার উপরে জোর দেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০