'এনআরসি চালু হলে বাগদার ৯৫ শতাংশ মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে'
https://parstoday.ir/bn/news/india-i69911-'এনআরসি_চালু_হলে_বাগদার_৯৫_শতাংশ_মানুষকে_বাংলাদেশে_চলে_যেতে_হবে'
জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা এলাকার মানুষদের বাংলাদেশে চলে যেতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ২৯ এপ্রিল বাগদার হেলেঞ্চা হাইস্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে আজ (শনিবার) হেলেঞ্চায় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ১৫:৫২ Asia/Dhaka

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা এলাকার মানুষদের বাংলাদেশে চলে যেতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ২৯ এপ্রিল বাগদার হেলেঞ্চা হাইস্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে আজ (শনিবার) হেলেঞ্চায় তিনি ওই মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে বলেন, ‘এনআরসি খুব বড় ফ্যাক্টর। বাগদার মানুষের কাছে সবচেয়ে বড় যন্ত্রণার হবে জাতীয় নাগরিকপঞ্জি থেকে যদি তাদের নাম বাদ হয়ে যায়। তাদের নাম যদি বাদ হয়ে যায় তাহলে বাগদায় তিন লাখ মানুষ বাস করলে তাদের মধ্যে ২ লাক ৯৫ হাজার মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে! বাগদার  বাড়িগুলো খা-খা করে পড়ে থাকবে! দুর্ভিক্ষ হলে মানুষ যেরকম মারা যায়, ১৩৫০ সালে বাংলায় দুর্ভিক্ষে রাস্তায় মৃতদেহ পড়েছিল। সেরকম বাগদা খা-খা করবে। যদি এনআরসি চালু হয় বাগদার ৯৫ শতাংশ মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে। বাগদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই এনআরসি বিষয়ে শুনতে আসবেন।’ হেলেঞ্চা হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর সভায় কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন।  

বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও বাগদার দলীয় পর্যবেক্ষক শঙ্কর আঢ্য নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত কাজ দায়িত্ব নিয়ে করছেন। এবং বাগদায় তৃণমূলের কাঠামো খুব শক্তিশালী বলেও জ্যোতিপ্রিয় মল্লিক বলেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৭