ইরান থেকে তেল আমদানি: তেহরানকে ঝুলিয়ে রাখল দিল্লি
https://parstoday.ir/bn/news/india-i70411-ইরান_থেকে_তেল_আমদানি_তেহরানকে_ঝুলিয়ে_রাখল_দিল্লি
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়ে ভারত জাতীয় নির্বাচনের পর সিদ্ধান্ত চূড়ান্ত করবে। ভারতের পত্রপত্রিকা আজ (বুধবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৯ ১৪:২০ Asia/Dhaka
  • তেল ট্যাংকার (ফাইল ফটো)
    তেল ট্যাংকার (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়ে ভারত জাতীয় নির্বাচনের পর সিদ্ধান্ত চূড়ান্ত করবে। ভারতের পত্রপত্রিকা আজ (বুধবার) এ খবর দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল দিল্লি সফর করেন। এসময় তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলাচনা করেন।

গতমাসে ভারতসহ দশটি দেশকে দেয়া নিষেধাজ্ঞা ছাড় তুলে নেন ট্রাম্প। ফলে মার্কিন একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল কেনা সব দেশের জন্য জটিল হয়ে পড়েছে।

জাওয়াদ জারিফ ও সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জাওয়াদ জারিফকে বলেছেন, নতুন সরকার গঠনের পর ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়টি চূড়ান্ত করা হবে। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। ভারতে রোববার ছয় সপ্তাহের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হch এবং ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

মার্কিন নিষেধাজ্ঞার মুখেও ভারত ইরান থেকে তেল কেনা কমানোর কথা প্রকাশ্যে বলে নি। চীনের পরে ভারত ইরানি তেলের প্রধান ক্রেতা।#  

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।