নিউইয়র্ক টাইমস: ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত
পার্সটুডে — মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস লিখেছে, যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়।
পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ওই ঘাঁটির কার্যক্রম ব্যাহত হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে সরবরাহের জন্য দিয়েগো গার্সিয়া দ্বীপের ওপর নির্ভর করতে হয়। দ্বীপটি ইরানের কাছাকাছি মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরিগুলো থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরে।
নিউইয়র্ক টাইমস আরও জানায়, দীর্ঘ এই সরবরাহপথের কারণে মার্কিন ‘আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরিতে সরবরাহ সংকট ও চাপ তৈরি হয়। প্রায় ৫,০০০ সদস্যের ক্রু নিয়ে জাহাজটি কোনো বন্দরে না থেমে প্রায় নয় মাস সমুদ্রে অবস্থান করছে।#
পার্সটুডে/এমবিএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।