ইরানই বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য দায়ী
https://parstoday.ir/bn/news/iran-i162202-ইরানই_বিমানবাহী_রণতরী_আব্রাহাম_লিংকন’_এর_দুরবস্থার_জন্য_দায়ী
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর পরিস্থিতির অবনতি শুরু হয়।
(last modified 2026-08-15T14:02:18+00:00 )
আগস্ট ১৫, ২০২৬ ১৯:৫৪ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
    মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

পার্সটুডে-ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর পরিস্থিতির অবনতি শুরু হয়।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে: ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন যখন বাহরাইনে মার্কিন ঘাঁটি ধ্বংস করে এবং এর ফলে ওই অঞ্চলে মার্কিন রণতরীগুলোর লজিস্টিকস বা সরবরাহ ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ে, তখনই এই বিমানবাহী রণতরীতে সংকট শুরু হয়। ইরানের পক্ষ থেকে ওই অঞ্চলের অন্যান্য বন্দরে হামলার আশঙ্কায় পেন্টাগন বাধ্য হয়ে তাদের লজিস্টিকস কেন্দ্র দিয়েগো গার্সিয়া দ্বীপে সরিয়ে নেয়। এটি মালদ্বীপের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন একটি ছোট দ্বীপ, যা ওমান উপসাগর থেকে প্রায় ২,২০০ মাইল দূরে। প্রতিবেদন অনুযায়ী, সরবরাহ ব্যবস্থার এই দীর্ঘ পথ পরিবর্তনই ইরানের বিরুদ্ধে অভিযানকে সহায়তা করা মার্কিন বিমানবাহী রণতরীগুলোতে ব্যাপক সমস্যার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।# 

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।