করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৪৮, আক্রান্ত প্রায় ২৮ হাজার
https://parstoday.ir/bn/news/india-i79398-করোনায়_ভারতে_২৪_ঘণ্টায়_মৃত_৪৮_আক্রান্ত_প্রায়_২৮_হাজার
ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৯২। দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৭, ২০২০ ১১:১৭ Asia/Dhaka
  • করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা কর্মসূচি
    করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা কর্মসূচি

ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৯২। দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গিয়েছে।

ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান, মধ্য প্রদেশে, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৬৪৯ জন আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৩৮ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একই সময়ের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন সুস্থ হয়েছেন।

জম্মু-কাশ্মীরে করোনায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে মোট ৫২৩ জন আক্রান্ত হলেও ১৩৭ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৫ জন করোনা মুক্ত হয়েছেন।

করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এখানে এপর্যন্ত ৩৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯ জন মারা গেছে।

গুজরাটে করোনা আক্রান্ত হয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী দিল্লিতে এপর্যন্ত ২ হাজার ৯১৮ জন আক্রান্ত ও ৫৪ জন মারা গেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।