ভারতে কৃষক আদোলনের জেরে ২৪ ঘণ্টায় ১৭৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত
https://parstoday.ir/bn/news/india-i85663-ভারতে_কৃষক_আদোলনের_জেরে_২৪_ঘণ্টায়_১৭৬_টি_মোবাইল_টাওয়ার_ক্ষতিগ্রস্ত
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে, সেই আন্দোলনের জেরে পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ১৭৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (সোমবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২০ ১৬:২৭ Asia/Dhaka
  • ভারতে কৃষক আদোলনের জেরে ২৪ ঘণ্টায় ১৭৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত

ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে, সেই আন্দোলনের জেরে পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ১৭৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (সোমবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।

এরআগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মোবাইল টাওয়ারের মতো টেলিকম সেক্টরের অবকাঠামোগত সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত না করার জন্য আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন।

এদিকে, আজ (সোমবার) প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘সরকার কৃষকদের কাছে দায়বদ্ধ। কৃষকদের সাথে কথা বলা উচিত। তাদের কথা শোনা উচিত এবং কৃষি আইন প্রত্যাহার করা উচিত।’

গণমাধ্যমে প্রকাশ, পাঞ্জাবে টেলিকম টাওয়ারগুলোর ক্ষতির পিছনে বলা হচ্ছে যে মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো শিল্পপতিরা নয়া কৃষি আইন থেকে উপকৃত হবেন। সেজন্য পাঞ্জাবের বিভিন্ন জায়গায় রিলায়েন্স জিও’র টাওয়ারগুলো ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এরফলে টেলিযোগ সংযোগ ব্যবস্থায় প্রভাব পড়েছে। ওই ঘটনার সাথে সম্পর্কিত দুটি সূত্র জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় ১৭৬ টি টেলিকম টাওয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৪১১ টি টেলিকম টাওয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় টেলিকম টাওয়ারগুলোর ক্ষয়ক্ষতির খবর রয়েছে। যেসব টেলিকম টাওয়ারের অবকাঠামোগত সুবিধা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই হল ‘জিও’ সংস্থার। এ ধরণের আক্রমণের ফলে  টেলিকম পরিসেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় টেলিকম অপারেটররা পরিসেবা পুনরুদ্ধারে সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর এক বিবৃতিতে বলেছে, ‘কোভিড মহামারীর মধ্যে মুখ্যমন্ত্রী টেলিযোগাযোগ সম্পর্ক ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ বলেছেন এবং আন্দোলন চলাকালীন কৃষকদের সেইভাবে শৃঙ্খলা ও দায়িত্ব প্রদর্শন করতে বলেছেন যেভাবে তারা দিল্লি সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং এরআগে বিক্ষোভ দেখিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলন এক মাস পূর্ণ হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।